নিউজ ডেস্ক : জাঁকজমকভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা বর্ষবরণ ১৪৩২ ও বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে।
শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী আবুধাবির শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে প্রবাসীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। স্কুলের অডিটোরিয়াম ছাড়াও পুরো মাঠ জুড়ে প্রবাসীদের আনন্দ উল্লাস ছিল দেখার মতো। পরিণত হয় একটুকরো বাংলাদেশে।
স্টলগুলোর মধ্যে বাংলাদেশ দূতাবাসের ‘দূতাবাস কর্নার, বাংলাদেশ সমিতি আবুধাবি, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান আবুধাবি, বরিশাল বিভাগ কল্যাণ পরিষদসহ নানান সংগঠন ও প্রতিষ্ঠানের স্টলসমুহ ছিল বেশ আকর্ষণীয়। প্রতিটি স্টল সাজানো হয় দেশীয় সাজে। উৎসব ঘিরে নানান ধরনের পিঠাপুলি, দেশীয় আসবাবপত্র দিয়ে সাজানো ছিল দেশীয় স্টল গুলো। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ও স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করেন নাচ ও গান। সকাল ১০টা হতেই মেলায় জমে মানুষের ভিড়। ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করেন মান্যবর রাষ্ট্রদূত।
দূতাবাসের মিশন উপ-প্রধান শাহনাজ আক্তার রানুর উপস্থাপনায় আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে এসময় দূতাবাস ও কনস্যুলেট কর্মকর্তা, ১২টি দেশের কূটনীতিক ও তাদের পরিবারসহ স্কুল শিক্ষক, ছাত্রছাত্রী, সাধারণ প্রবাসীরা উপস্থিত ছিলেন। মেলা দেখতে অনেকে আসেন প্রবাসে থাকা পরিবার নিয়েও।
এ মেলায় প্রবাসীদের সু শৃঙ্খল এবং দায়িত্বশীল জাতি হিসেবে আচরণ করার অনুরোধ জানান।
আয়োজন শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় দিনব্যাপী এই আয়োজন। রাষ্ট্রদূত তারেক আহম্মেদ বর্ষবরণের আয়োজনকে সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।







Discussion about this post