নিউজ ডেস্ক : গত ১৮ এপ্রিল শুক্রবার বিকাল ৪ টায় ইসরাইল কর্তৃক সহজ সরল ও নিরীহ স্বাধীন মুক্তিকামী ফিলিস্তিন রাষ্ট্রের নিরপরাধ জনগোষ্ঠীকে তার নিজের দেশ হতে উৎখাত যড়যন্ত্রে গণহত্যা, অমানবিক নির্যাতন এর প্রতিবাদে ও তাদের মাতৃভূমি তাদের ফেরত প্রদান ও অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন স্বাধীন মানবিক
ফোরাম অর্থ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি লেখক ও গণমাধ্যম কর্মী মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ ফারুক আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আবদুল হাকিম, সহ সভাপতি সালাউদ্দিন কাদের লাভলু, সহ-সাধারন সম্পাদক মোঃ নুরউদ্দীন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সালমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মন্জুরুল আহম্মেদ, পরিবেশ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাইন উদ্দিন সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ মহসিন। নারী ও শিশু কল্যান ফাউন্ডেশনের চেয়্যারম্যান ওসমান গনি, ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চট্টগ্রাম জেলা কমিটির প্রচার সম্পাদক ইব্রাহীম বাচ্চু, সদস্য মোহাম্মদ মোস্তফা, আব্দুল করিম খালেদা আক্তার বিথী, শোয়াইবুল ইসলাম, আলহাজ্ব মনির আহাম্মদ ফাউন্ডেশন স্বাধিকারী এ কি উ এম মোসলেহ উদ্দিন, শিক্ষা বৃওি ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রহমান, সেলিম আহম্মেদ,রাশেদ, মোশারফ শাহজাহান, ইসলাইল সহ প্রমুখ।
মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ইসরায়েলি আগ্রাসনে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমান গাজা। ইসরায়েলকে কেউ থামাতে পারছে না। মুসলিম বিশ্বের ঐক্য ছাড়া তাদেরকে কখনো থামানো সম্ভব ও নয়। ইসরাইল ফিলিস্তিনিদের সব বাসস্থান ইতি মধ্যে ধ্বংস করে দিয়েছে খাদ্য, চিকিৎসা সহ সব সেবা বন্ধ করে দিয়ে ফিলিস্তিনিদের ওপর নৃশংসতম গণহত্যা তারা এখনও চালিয়ে যাচ্ছে। আমাদের সবাইকে দলমত, নির্বিশেষে ফিলিস্তিনের স্বাধীনতা ও তাদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে বিশেষ করে সব আরব বিশ্বকে একযোগে লড়াই করতে হবে। তিনি আরও বলেন, ১৯৪৮ সালের ১ অক্টোবর ফিলিস্তিনি জাতীয় পরিষদ জেরুজালেমকে রাজধানী করে সমগ্র ফিলিস্তিনঅঞ্চল নিয়ে ১টিস্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করে ।
উক্ত মানব বন্ধনে সত্য,ন্যায়, মানবতার পক্ষে উপস্থিত বিশিষ্টজনরা দ্রুত ফিলিস্তিন কে তার স্বাধীনতা ফিরিয়ে দিয়ে জাতিসংঘের মাধ্যমে দ্রুত সুষ্ট তদন্ত সাপেক্ষে এই ইসরাইল কে গণধর্ষণ ও গণহত্যার বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post