নিজস্ব প্রতিনিধিঃ কলম একাডেমি লন্ডন চট্টগ্রাম বিভাগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা গত ২৫ জুলাই, রবিবার রাত ৮ টায় সংগঠনের উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়ার সভাপতিত্বে ও চট্টগ্রাম বিভাগের সাধারন সম্পাদক ও সংগঠনের কেন্দ্রীয় যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক “কাব্যফুল”খ্যাত মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে ভার্সুয়ালি লন্ডন থেকে অংশ গ্রহন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক ‘সাহিত্যের বাতিঘর’খ্যাত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী।
ঈদ পরবর্তী এই ভার্সুয়াল সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও উপদেষ্টাগণ আলোচনা সভা শেষে গান পরিবেশন করেন ও কবিতা আবৃত্তি করেন। নেতৃবৃন্দ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। আগামীতে সকল সদস্যকে সাংগঠনিক কর্মকান্ড বৃদ্ধিতে ও পৃথিবীর প্রায় ১০০টি দেশ সহ বাংলাদেশের প্রতিটি জেলা, বিভাগে এই ধরনের ভার্সুয়াল সভা করার বিষয়ে বক্তাগণ বিশেষ গুরুত্ব আরোপ করেন। আন্তর্জাতিক সাহিত্য ও মানব কল্যান মুলক সংগঠন কলম একাডেমি লন্ডনের প্রত্যেককে বিশ্ব ব্যাপী সাহিত্যচর্চার পাশাপাশি মানব কল্যানে এগিয়ে আসতে হবে বলে কলম একাডেমি লন্ডনের এই পর্বে উপস্হিত সকল নেতৃবৃন্দ অভিমত প্রকাশ করেন।
এতে উপস্হিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক ড.সন্দীপক মল্লিক, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম উপদেষ্টা অধ্যাপক আনোয়ার জামাল, ভারতের কলকাতার সভাপতি শুভজিৎ দাস দাঁ, মালেশিয়ার উপদেষ্টা শিফন খান, খুলনা বিভাগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান রানা, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, শেরপুর জেলার সভাপতি শহীদুল ইসলাম ফকির, ফেনীর জেলার উপদেষ্টা উত্তম কুমার দেবনাথ, চট্টগ্রাম জেলার সভাতি করুণা আচার্য, ঢাকা জেলার সভাপতি নাজনীন চৌধুরী, কক্সবাজার জেলার সভাপতি আবদুল হাকিম, বান্দরবন জেলার সভাপতি নিলিমা নিলা, সঙ্গীত শিল্পী, আবৃত্তিকার লায়ন লুবনা হুমায়ুন সুমি, সংযুক্ত আরব আমিরাতের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হক সাহেদ, চট্টগ্রাম জেলার সাধারন সম্পাদক জয়নাল ফয়েজি, চট্টগ্রাম বিভাগের সহ-সংস্কৃতি সম্পাদক পারভীন আক্তার, কলম টিভির সম্পাদক সাংবাদিক কুতুবউদ্দিন রাজু সহ প্রমুখ।







Discussion about this post