চতুর্থ কিস্তি
পান্দনামা-চতুর্থ কিস্তি
**
নজরুল ইসলাম হাবিবী
মূল:
আঁকে আ’দা রা বদরয়া দর কশিদ
নাকা রা আজ ছঙ্গ খারা বর কশিদ।।
কাব্যানুবাদ:
খোদা সে শত্রুকে যে সাগরেতে মারে
কঠিন পাথর থেকে উট বের করে।।
শব্দার্থ :
আদা- আরবী শব্দ, একবচনে عدو, শত্রু। এখানে ফেরআউনের কথা বলা হয়েছে। যে মুসা (আঃ) এর শত্রু ছিল।
দরিয়া- সমুদ্র।
দর কশিদ- ভেতরে নিয়ে গেল। এখানে ডুবিয়ে মারা অর্থে ব্যবহৃত হয়েছে।
নাকা- শব্দটি আরবি। উট।
ছঙ্গ-পাথর।
খারা-শক্ত, কঠিন।
বর কশিদ-বের করল।
এখানে ফেরআউন ও তার সহযোগীদেরকে নীল নদীতে ডুবিয়ে মারার ও মুসা (আ:) কে সমুদ্র পার করার এবং হযরত সালেহ (আ:) এর সেই উষ্ট্রীর দিকে ইঙ্গিত করা হয়েছে। যেটি তিনি পাথর থেকে বের করেছিলেন।
মূল:
চুঁ ইনায়ত কা’দরে কাইয়ুম করদ
দর কফে দাউদ আহান মোম করদ।।
কাব্যানুবাদ :
শক্তিশালী রক্ষক কাদের কাইয়ুম
দাউদের লোহা করে দিয়েছিল মোম।।
শব্দার্থ: চুঁ-যখন।
ইনায়ত- এনায়ত। মেহেরবানী, দয়া।
কাদের- শক্তিশালী।
কাইয়ুম-বড়ই রক্ষক।
কফে-হাতের মুঠো বা হাত।
দাউদ- দাউদ (আ:)।
তিনি নিজ হাতে লোহার বর্ম বানাতেন।
আহান- লোহা।
মোম-মোম।
এখানে দাউদ (আ) এর বিশেষ মু’জিজার দিকে ইশারা করা হয়েছে।
**
ব্যস্ততার কারণে এতদিন লেখাটি টাইপ করে পোস্ট করা হয় নি।
ভুল ভ্রান্তির জন্য পরামর্শ দেবেন।
নজরুল ইসলাম হাবিবী
লন্ডন।
6. 6. ’19





Discussion about this post