নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ভাদ্র ১৪৩২ বাংলা) বিকেল ৫টায় নগরীর ডিসি হিলস্থ নজরুল স্কোয়ারে এই আয়োজনে কবির স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও ইতিহাসের পাঠশালা-চট্টগ্রাম। এতে উপস্থিত ছিলেন ইতিহাস গবেষক ও ইতিহাসের পাঠশালার পরিচালক সোহেল মোহাম্মদ ফখরুদ-দীন, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সজল দাশ, কবি দেলোয়ার হোসেন মানিক, প্রকৌশলী ইমরান, নুরুল হুদা চৌধুরী, মোহাম্মদ বজল, তারিফ হোসেন, নজরুল ইসলাম চৌধুরী, নাজমুল হক শামীম, অধ্যাপক দিদারুল আলম চৌধুরী, হাসান জাবেদ, বিনয় চৌধুরী, রুবেল বড়ুয়া, জামশেদ, তৈয়বুল রহমান, আজিজুল হক প্রমুখ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম বাঙালি জাতির প্রেরণার উৎস। তাঁর বিদ্রোহী কবিতা, গান ও সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। নতুন প্রজন্মের কাছে কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবমুক্তির বার্তা এবং ন্যায় ও সাম্যের আহ্বান পৌঁছে দিতে নিয়মিতভাবে এ আয়োজন অব্যাহত রাখা হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও মাঠের খেলোয়াড়দের জন্য ‘সজীবতা’ রিফ্রেশমেন্ট জোন উদ্বোধন করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন
নিউজ ডেস্ক : চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও প্যারেড মাঠে খেলাধুলায় অংশগ্রহণকারীদের জন্য বিশুদ্ধ পানির সহজলভ্যতা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত...







Discussion about this post