• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Friday, July 3, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় কেটে নির্মিত বহুতল ভবন গুড়িয়ে দিল সিডিএ : নাগরিক ফোরামের আগাম হুঁশিয়ারির বাস্তবায়ন

by QALAM BD NEWS
April 22, 2025
in চট্টগ্রাম
0
চট্টগ্রামে পাহাড় কেটে নির্মিত বহুতল ভবন গুড়িয়ে দিল সিডিএ : নাগরিক ফোরামের আগাম হুঁশিয়ারির বাস্তবায়ন
নিউজটি শেয়ার করুন।
  
     

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : চট্টগ্রাম নগরের আসকার দীঘিরপাড় এলাকায় পাহাড় কেটে নির্মিত স্বপ্নীল আবাসন প্রকল্পের একটি বহুতল ভবন অবশেষে গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদফতর, জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ অভিযানে ভবনটি উচ্ছেদ করা হয়। পাহাড় কেটে অবৈধভাবে ভবন নির্মাণের দায়ে এতদিন ধরে আলোচিত-সমালোচিত এই প্রকল্পটি নিয়ে বেশ কয়েকবার প্রশাসনিক নোটিশ ও সতর্কবার্তা দেওয়া হলেও, ডেভেলপার প্রতিষ্ঠানটি তা অগ্রাহ্য করে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে জমির মালিকগণ হাইকোর্টে রিট করে ভবন নির্মাণ অব্যাহত রাখার অনুমতি চেয়ে একটি স্থগিতাদেশ আদায় করে।

তবে সেই রিটে পাহাড় কাটার তথ্য গোপন করা হয়, যা পরে আদালতের নজরে আসে। ফলে গত ২০ এপ্রিল হাইকোর্ট ওই স্থগিতাদেশ বাতিল করলে ২১ এপ্রিল সকালেই উচ্ছেদ অভিযান চালিয়ে বহুতল ভবনটি ধ্বংস করে ফেলা হয়।
দীর্ঘদিনের দাবির বাস্তবায়ন:
এই অভিযানকে নাগরিক সমাজ ও পরিবেশকর্মীরা স্বাগত জানিয়েছেন। বিশেষ করে চট্টগ্রাম নাগরিক ফোরাম। যারা গত কয়েক বছর ধরে চট্টগ্রামে পাহাড় কাটা ও দখলের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, তারা মনে করছেন—এটি তাঁদের আন্দোলনের একটি বড় সাফল্য।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করা হয়, যেখানে চট্টগ্রাম নগরী ও আশপাশের উপজেলার বিভিন্ন জায়গায় অবাধে পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে ইটভাটা, রিসোর্ট এবং আবাসিক প্রকল্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়—মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও পটিয়ার বিস্তীর্ণ এলাকায় পাহাড় কেটে ফেলা হচ্ছে প্রতিনিয়ত। এই বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা ছিল না বললেই চলে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মো. কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক স.ম. জিয়াউর রহমান, সদস্য মাসুদ রানা, ইঞ্জিনিয়ার মো. এমরান, লিটু সূত্রধর, আনন্দ বোধি ভিক্ষু, মো. নূর, লাভলি ডিও, শারমিন আক্তার, খুশি নিরব, তাজিন সুলতানা মিম, মো. হাসান মুরাদ, মো. ইউসুফসহ অনেকেই। স্মারকলিপিটি গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. আনোয়ার পাশা। তিনি বলেন, “চট্টগ্রাম একটি অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের শহর। পাহাড়, নদী ও সমুদ্রের মিলনে গঠিত এই নগরীকে ধ্বংস করছে কিছু অসাধু চক্র। পাহাড় কাটা বন্ধে চট্টগ্রাম নাগরিক ফোরামের এই উদ্যোগ সময়োপযোগী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

একটি বিশাল চক্রের কার্যকলাপ। চট্টগ্রামের পাহাড় কাটা শুধু আসকার দীঘিরপাড়েই সীমাবদ্ধ নয়। নগরের বিভিন্ন প্রান্তে—বিশেষ করে বায়েজিদ, খুলশী, হালিশহর ও চকবাজার এলাকায় পাহাড় কেটে বহুতল ভবন, দোকানপাট ও গুদামঘর নির্মাণের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। পরিবেশ অধিদফতর একাধিকবার এসব বিষয়ে সতর্কতা জারি করলেও বেশিরভাগ সময় তা উপেক্ষিত থেকেছে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন বলেন, “আমরা বারবার বলে এসেছি—চট্টগ্রামের পাহাড়ই এই শহরের রক্ষা-বর্ম। এগুলোকে কেটে ফেললে শুধু পরিবেশ নয়, মানুষের জীবনও হুমকির মুখে পড়বে। পাহাড় ধ্বস, বন্যা ও খরা দেখা দেবে। তাই প্রশাসনকে আরও কঠোর হতে হবে।” পরিবেশ রক্ষার লড়াই অব্যাহত থাকবে।

চট্টগ্রাম নাগরিক ফোরাম জানিয়েছে, তারা পাহাড় কাটা, নদী দখল, পাহাড় দখল ও নগর দূষণের বিরুদ্ধে তাদের সামাজিক আন্দোলন অব্যাহত রাখবে। তারা প্রশাসনের সদিচ্ছা ও কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে আগামীতে এ ধরনের অপকর্ম যেন আর না হয়, সে লক্ষ্যে আরও সচেতনতা, জনমত ও প্রশাসনিক তৎপরতার আহ্বান জানিয়েছেন।

এদিকে, ভবিষ্যতে যেন কোনো প্রকল্প অনুমোদনের আগে যথাযথ পরিবেশগত মূল্যায়ন ও তদন্ত হয়, সে বিষয়েও সুপারিশ করেছেন পরিবেশবিদরা।

Next Post
নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, নারীদের সেলাই মেশিন ও মৎস্য উপকরণ বিতরণ

মান্দায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি, নারীদের সেলাই মেশিন ও মৎস্য উপকরণ বিতরণ

by QALAM BD NEWS
July 2, 2026
0

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ও...

মোরেলগঞ্জে দেশীয় মাছ  বৃদ্ধির লক্ষে মাছের পোনা বিতরণ

মোরেলগঞ্জে দেশীয় মাছ  বৃদ্ধির লক্ষে মাছের পোনা বিতরণ

by QALAM BD NEWS
July 2, 2026
0

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে দেশীয় মাছ বৃদ্ধির লক্ষে মৎস্য উপকরণ ও মাছের পোনা বিতরণ করা হয়েছে।...

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি’র ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ

by QALAM BD NEWS
July 2, 2026
0

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ইরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (বৃহস্পতিবার)...

প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে ঘর নির্মাণ করে দিলো সেনাবাহিনী

by QALAM BD NEWS
July 1, 2026
0

কলি আক্তার, মোরেলগঞ্জ প্রতিনিধি : মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী বাগেরহাটের মোরেলগঞ্জে প্রায়াত এক সেনা সদস্যের পরিবারকে নিরাপদে বসবাসের...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (113)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (17)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (896)
  • জাতীয় (107)
  • ঢাকা (19)
  • ধর্ম (124)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (13)
  • স্বাস্থ্য (7)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin