চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি :চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ছয় গুণ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। ওই পর্যায়ে সক্ষমতা বাড়লে বছরে ৭ দশমিক ৮৬ মিলিয়ন কনটেইনার হ্যান্ডলিং সম্ভব হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২ মে) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বন্দরের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক মানের কোম্পানিকে যুক্ত করার পরিকল্পনা আছে। এটা সফল হলে আন্তর্জাতিক বাণিজ্য জগতে পরিষ্কার বার্তা যাবে। বাংলাদেশ এখন প্রস্তুত, বিনিয়োগের জন্য খোলা। পুরোনো বাণিজ্য ব্যাবস্হা ভেঙে পড়ছে। চীন,কোরিয়া, ভিয়েতনাম, সিংগাপুরসহ সবাই রপ্তানি দিয়ে ধনী হয়েছে।অথচ দক্ষিণ এশিয়া পিছিয়ে। এখন নতুন সুযোগ এসেছে। বাংলাদেশ এই সুযোগ নিতে পারবে কিনা এখন এটাই প্রশ্ন।
বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘এখানে যে পরিমাণ বিনিয়োগ, তা দেশি কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এছাড়া ইফিশিয়েন্সিও একটা বড় ব্যাপার।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম।







Discussion about this post