- চট্টগ্রামে পূর্বাঞ্চল রেলওয়ের সদরদপ্তর সিআরবিতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ উদ্যোগকে আমরা চট্টগ্রামবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আমরা চট্টগ্রামবাসী সংগঠনের প্রধান সমন্বয়কারী এস কে খোদা তোতন বলেন, চট্টগ্রাম শহরের প্রানকেন্দ্রে নৈসর্গিক সৌন্দর্য আর নান্দনিকতায় ঘেরা নগরীর ফুসফুস খ্যাত সিআরবির পরিবেশকে ক্ষতি করে হাসপাতাল করার কোনো যৌক্তিকতা নেই। আমরা দৃস্টিনন্দন সবুজ জায়গায় সিআরবিতে হাসপাতাল নিমার্ণের উদ্যোগকে ঘৃণা, তীব্র নিন্দা এবং প্রত্যাখ্যান করি। শতবর্ষী গাছ গাছালিতে ঘেরা সিআরবিকে চট্টগ্রামের অনেক ইতিহাস ঐতিহ্য সাক্ষী। এখানে পহেলা বৈশাখ এর অনুষ্ঠান, জব্বারের বলি খেলা, মেলা সহ আরো অনেক সামাজিক অনুষ্ঠান হয়।সারা পৃথিবী যেখানে পরিবেশ ও বৃক্ষ সংরক্ষণের উদ্যোগ নেয়া হচ্ছে সেখানে কালের সাক্ষী সিআরবিতে হাসপাতাল করার যৌক্তিকতা নিয়ে আমাদের প্রশ্ন জাগে! এখানে হাসপাতাল নির্মিত হলে হাসপাতাল কেন্দ্রিক প্রচুর কমার্শিয়াল স্থাপনা তৈরি হবে, যানবাহন চলাচল বেড়ে যাবে,এভাবে অল্প সময়ে পরিবেশ দূষণ হবে।
তিনি আরো বলেন, ঐতিহ্যবাহী লালদিঘী মাঠ, আওটার স্টেডিয়াম মাঠ, ডিসি হিল,জাম্বরি মাঠ সহ চট্টগ্রামের মানুষ একে একে সব দৃস্টিনন্দন সবুজ উন্মুক্ত জায়গা গুলো হারাচ্ছে। চট্টগ্রামে সরকারি অনেক খাস জমি আছে, সিন্ডিকেট করে সেই খাস জমিগুলোকে দখল করে কোটি কোটি টাকার ব্যবসা করছে।আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাই, হাসপাতাল নির্মাণ স্থানটি অন্যত্র সরিয়ে নিয়ে চট্টগ্রাম এর ফুসফুস চির সবুজ সিআরবিকে রক্ষা করুন না হয় “আমরা চট্টগ্রামবাসী’ পক্ষ থেকে চট্টগ্রামের সচেতন মহলকে সাথে সিআরবিকে বাঁচাতে যথাযথ উদ্যোগ গ্রহণ করবো।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post