এম. শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের সাথে সাথে প্রবাসীদের সমৃদ্ধি-প্রবৃদ্ধি, কনটেন্ট ক্রিয়েটরস, ব্যাবসায়ী এবং মিডিয়া প্রফেশনালসদের এর সমন্বয়ে প্রথমবারের মতো সবচেয়ে বড় সোস্যাল কমিউনিটি প্ল্যাটফর্ম হিসাবে আত্মপ্রকাশ করা বাংলানেক্সট এর বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ”।
সোমবার ১৪ এপ্রিল ২০২৫, সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে “সেভেন সিস” পাঁচ তারকা হোটেলে এক অনাড়ম্বর এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলানেক্সট এর কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যগণসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষজন ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ৫০০ ও বেশি প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। কমিউনিটির পক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি আরাব খান, প্রতিষ্ঠাতা সেক্রেটারি আলী আকবর আশা, প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্যগণ, আগত শিল্পী ও অতিথি বৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বৈশাখী খাবার, আন্তর্জাতিক বুফে, লোকনৃত্য ও সংগীত , সম্মাননা প্রদান, সরাসরি আলাপচারিতা, মিডিয়া সংযোগসহ সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো এক উৎসবমুখর পরিবেশ।
পরে উপস্থিত কমিউনিটির পক্ষে সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্যগণ ও গণ্যমান্য সকলের উপস্থিতিতে বাংলানেক্সট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি – আরব খান, সহ-সভাপতি – শেখ রায়হান আব্দুল্লাহ, সহ-সভাপতি – বাঁধন আহমেদ, সাধারণ সম্পাদক – মো: আলী একবার আশা, সহ- সাধারণ সম্পাদক – মামুন ইসলাম, কোষাদক্ষ – রাসেল রেজা, সাংগঠনিক সম্পাদক – রাসেল আকন্দ, সি: সহ-সভাপতি ও প্রচার সম্পাদক – মোহাম্মদ শরীফুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক – ফারহানা আফরিন ঐশী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – শুভ চৌধুরী, দপ্তর সম্পাদক – রফিকুল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক – খাইরুল ইসলাম শাওন।
অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রতিষ্ঠা সদস্যগণ, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যম ও সাংবাদিকগণ এ ধরনের উদ্যোগের ভূয়শী প্রশংসা করেন এবং এটি বাংলাদেশ ও সারা বিশ্বে বাংলাদেশী প্রবাসীদের মধ্যে এক অভু-ত পূর্ণ সাড়া ফেলবে এবং সাফল্যের সাথে এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন।







Discussion about this post