নিউজ ডেক্স, কলম টিভিঃ
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কামাল-নুরুন্নেছা স্মৃতি সংসদের উদ্যোগে ২৩ মার্চ ২০২২ সকাল ১০টায় শিক্ষা উপকরণ, বৃত্তি ও সনদ বিতরন করা হয়। কামাল-নুরুন্নেছা স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ কাবেদুর রহমান কচি’র সভাপতিত্বে ও আব্দুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোটন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: শামসুল আলম, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ, ‘ক ইউনিট’ আওয়ামীলীগের সভাপতি মো: আলমগীর, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী বেলাল শাহেদ, এস.এম. হাসিবুর রহমান। অনুষ্ঠান বক্তব্য রাখেন আইনান তাজবিয়ান , আইমান তাহরিন, আরাইনা আনবার, ছাদুর রশীদ চৌধুরী, তুষার কান্তি মল্লিক, রহিমা খালেছা, সেলিনা পারভীন, আব্দুল মাবুদ, মিতা পাল , জাহাঙ্গীর আলম, মারুফা জান্নাত , নছিবা জান্নাত , শহিদুল ইসলাম, টিটু দাশ , সালাম রেজা, জাহেদুল হক, গুল নাহার বেগম, রাজা মিয়া, আব্দুর রহমান, নুরজাহান প্রমুখ।অনুষ্ঠান শেষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, বৃত্তি ও সনদ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম বলেন, কামাল-নুরুন্নেছা স্মৃতি সংসদ প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবতার কল্যাণে কাজ করে আসছে।







Discussion about this post