নজরুল ইসলাম হাবিবী, লন্ডন থেকেঃ
(প্রথম কিস্তি)
অনেক অনেক কারণে আপনি নিয়মিত পড়াশোনা করবেন!
‘কুরআন’ মানে পড়া। পবিত্র কুরআন ধারাবাহিক ভাবে শেষ নবীর উপর অবতীর্ণ হয়েছে।
কুরআনের প্রথম কথা ‘ইকরা’ মানে পড়। কুরআন নামও এসেছে এখান থেকে। কুরআনে কলম শব্দটি বহুবার এসেছে। এবং কলম নামে আলাদা সুরা আছে। কলমের কাজ লেখা, লেখা পড়ার জন্য, পড়া শেখার জন্য, শেখা মানার জন্য।
পবিত্র কুরআনে বহুবার বহুভাবে লেখাপড়া তথা জ্ঞানার্জনের কথা বলা হয়েছে। ইসলামে লেখাপড়া ‘বাধ্যতা মূলক’। লেখাপড়াকে হাজার রকম করে উৎসাহিত করা হয়েছে। এ নিয়ে আমার আলাদা দুটি প্রবন্ধ আছে, সেখানে আল্লাহ নিজেকে আলীম বা হাকিম বলে কেন পরিচয় দিয়েছেন, সে কথা বলার চেষ্টা করা হয়েছে।
শিখদের গুরুগ্রন্থ সাহেবের প্রথম চার লাইনের কথা এখানে উল্লেখ করতে চাই। ‘আলীম’ও ‘হাকিম’ এর সাথে কীভাবে মিলে গেল দেখুন!
আমার এক ভারতীয়-ইতালীয়ান শিখ বন্ধু ছিল।
আমার ইতালি ভ্রমণের সময় আমি তার থেকে শিখ ধর্ম সম্পর্কে কিছু কথা নোট করেছিলাম; সেখানে লেখা আছে, (আমার অনুবাদ):
“শুধুমাত্র এক সর্বব্যাপী সত্ত্বার অস্তিত্ব আছে। এর নাম হল সত্য। তিনি সকল সৃষ্টিতে বিরাজমান; বিরাজিত বিভা। তাঁর কোন শংকা নেই; তিনি ঘৃণা বিদ্বেষ পোষণ করেন না, তিনি নামহীন ও সর্বদার অধিপতি, স্বকীয় সম্পূর্ণ, জ্ঞান ও শিক্ষার অন্বেষণে তুমি তাঁর সন্ধান পাবে”।
গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ অধ্যায়। গীতার প্রথম অধ্যায়ের নাম ‘বিষাদ যোগ’। পাঠক পড়েছেন যে,
গীতার চতুর্থ অধ্যায় আমি পদ্যানুবাদ করেছিলাম। সেখানে অতি সুন্দর করে জ্ঞানার্জনের কথা উল্লেখ আছে।
বুদ্ধ শব্দের অর্থ জ্ঞান। বুদ্ধ ধর্ম শাস্ত্রের নাম ত্রিপিটক। পালি তি-পিটক হতে বাংলায় ত্রিপিটক শব্দের প্রচলন। তিন পিটকের সমন্বিত রূপকে ত্রিপিটক বলা হয়। এই তিনটি পিটক হল, বিনয়, সূত্র বা সুত্ত ও অভিধর্ম পিটক।
পিটক পালি শব্দ। এর অর্থ – ঝুড়ি বা পাত্র।
আমার সংগ্রহে যে ত্রিপিট আছে তার প্রথম অধ্যায় গৌতম বুদ্ধের জীবনী। এটা কী করে সম্ভব যে বুদ্ধ নিজে নিজের কীর্তন ত্রিপিটে অন্তর্ভুক্ত করে গেছেন?
কথাটি বিতর্কের জন্য নয়, জানার জন্য।
নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্টের শুরু সৃষ্টি তত্ত্ব দিয়ে। এখানে জ্ঞানের কথা বলা হয়েছে।
বাইবেল, গ্রীক নাম বাইবেলিয়া এর ইংরেজী রূপ, যার অর্থ ‘বই’, যা পঞ্চম শতাব্দীর পবিত্র বইয়ের সমগ্র সংগ্রহ। বাইবেল নামটি উইকিলিফ দ্বারা গৃহীত হয়েছিল, এবং ধীরে ধীরে আমাদের ইংরেজি ভাষা নামটি গ্রহণ করে। বাইবেলকে ইংরেজি ডিকশনারি গসপল বলে জানে।
তাওরাহ, ইহুদিবাদে, বিস্তৃত অর্থে ইজরায়েলের প্রতি ঐশ্বরিক প্রত্যাদেশ, ঈশ্বরের প্রকাশিত শিক্ষা বা মানবজাতির জন্য নির্দেশনা।
‘তোরাহ’ অর্থটি প্রায়ই ওল্ড টেস্টামেন্টের প্রথম পাঁচটি বইগুলিকে সংজ্ঞায়িত করার জন্য সীমিত করা হয়, এছাড়াও আইন (অথবা খ্রিস্টান ভাষায় পেন্টেন্টেক) বলা হয়।
পেন্টেটেক মানে বাইবেলের প্রথম পাঁচটি বই। এই বইগুলি হল, আদিপুস্তক, যাত্রা, লেবীয় পুস্তক, সংখ্যা, এবং বিধান। ঐতিহ্যের মতে, পেন্টাচুচ শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ ‘পাঁচটি বই’।
যে ভাবেই হোক, মানুষের স্রষ্টা মানুষের অজান্তেই পড়ালেখার কথা বলিয়ে নিয়েছেন মানুষ রচিত ধর্মগ্রন্থেও। পড়ালেখাকে প্রয়োজনীয় করে তুলেছেন জীবনের জন্য, জগতের জন্য, সৃজনশীল মননশীলতার জন্য, স্বাস্থ্যের জন্য, রক্তের শর্করা ঠিক রাখার জন্য, এমনকি রক্তের হিমোগ্লোবিনের অভাব দূর করার জন্য। যেখানে সমাজের সুচিন্তিত শক্তির প্রয়োজন, আরোহ বিবেকের আরাধনা সেখানেই স্রষ্টার উদাত্ত ভালবাসা আহ্বান- পড়। সহজ শব্দে তিনি পড়ালেখায় রেখেছেন দুই জীবনের ভিটামিন।
এই কথাটাই বিজ্ঞানের মুখে স্রষ্টা ঢেলে দিয়েছেন।
আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে প্রতিদিন নিয়মিত পড়া শোনার ফলে ব্রেন সেল বা মস্তিষ্কের কোষ বয়স বৃদ্ধিজনিত কারণে স্বাভাবিক ক্ষয় প্রক্রিয়া হতে বেঁচে থাকে, অথবা ক্ষয়ের এ প্রক্রিয়াটা ধীর গতিতে এগুতে থাকে। এর ফলে আলজাইমার্স থেকে রক্ষা পাওয়া যায়। আলজাইমার্স বৃটেনের কমন সমস্যার মত। অবশ্য, এর বেশীরভাগ ভুক্তভোগী আফ্রিকান বলে আমার গবেষণায় প্রতিয়মান হয়। আমি কোন এক লেখায় বলেছি, কালোদের উপর আমেরিকানদের দাসত্বের অপমানের বোঝার নাম হল আলজাইমার্স। আলজাইমার্স হল, Alzheimer’s is a disease that causes dementia.
স্মৃতিশক্তি কম হলে, স্মৃতির বিভ্রান্তির হলে ডেমনশিয়া বলে চিহ্নিত করা হয়।
আরো তিন কিস্তিতে লেখাটি শেষ করতে চেষ্টা করা হবে।
এর শেষ কিস্তি হবে ‘আমার পড়ালেখার ধরণ ও দর্শন’ নিয়ে।
এ পর্যন্ত ভাল থাকুন। দোয়া করুন।
পড়ুন
এবং
পড়ুন।







Discussion about this post