নিউজ ডেক্স, কলম টিভিঃ
নগরীর ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের স্থানীয় ও ভাড়াটিয়াদের মধ্যে যারা করোনাকালে বেকার হয়ে গেছেন তাদের তালিকা তৈরী করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফারুক-আমিন হেল্প ক্যারিয়ারের নেতৃবৃন্দ।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবতার বন্ধু খেতাব প্রাপ্ত চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী, আলহাজ্ব মাইনুদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুল্লাহ আল আহসান হিমেল, সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরমানুল ইসলাম সিদ্দিকী,মনজুন আরা বেগম ,নজরুল ইসলাম সিদ্দিকী,সাইফুল ইসলাম সিদ্দিকী,মোরশেদুল ইসলাম সিদ্দিকী।
সম্প্রতি মানবতার বন্ধু খেতাব প্রাপ্ত চসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন,করোনাকালে মানুষের পাশে থাকুন। তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারী করোনাকাল এখন খুবই ভয়াবহ। নাগরিক জীবনে সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে। প্রতিটি নাগরিককে মাস্ক পড়া নিশ্চিত করতে হবে। সংগঠনের প্রধান পৃষ্টপোষক মুহিতুল ইসলাম সিদ্দিকী আদিল বলেন,যে কোনভাবে সমন্বিত উদ্যোগে সচেতনতা সৃষ্টি করে আমাদেরকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং ধৈর্য ও সাহসের সাথে একে অপরের প্রতি সহানুভূতিশীল থাকতে হবে।







Discussion about this post