ধানমন্ডি ৩২-নং বাড়ি,হঠাৎ ছত্রভঙ্গ!গণ্ডি সারা,সাড়া আহাজারি।অস্ত্র হাতে পরিচিত মিত্র সাঙ্গোপাঙ্গু;নিরস্ত্র বঙ্গবন্ধুর বুকে ঠুসঠাস,গোটা জাতিকে করে দিল পঙ্গু!মর্মস্পর্শী ঘটনা,কারও নেই অজানা।
তবুও,সেইদিন___১৫ আগস্ট ১৯৭৫ সাল!শেখ পরিবারে শোচনীয় এক কাল।শৃঙ্খলা ভেঙ্গে- শত্রু সঙ্ঘ,শ্রেষ্ঠ সঙ্গে-জংলি জঙ্গ!বাঙ্গালী নেতা বঙ্গবন্ধু,ঘাতকের আঘাতে বিষাদ সিন্ধু।টপটপ রক্ত বিন্দু আর নিন্দুকের প্রতি হুঙ্কার;তোরা তরতাজা রক্ত ঝরিয়েছিস,অবুঝ রাসেল সহ অনেকেরি রক্ত,তোরা দানব,মানবের মুখোশ পরেছিস,মনে রাখিস,-এই রক্ত বন্যা জাতির কান্না;এই লাল রক্ত অগণিত ভক্তের;
এই রক্ত ক্ষয় একা শেখ পরিবারের নয়;সমগ্র বাঙ্গালী জাতির-এবং তাদের ন্যায়নীতির।
আরও মনে রাখিস,এই বঙ্গবন্ধু কখনও মৃত্যুকে করেনি ভয়,বঙ্গবন্ধুর প্রত্যয়,এই তাজা রক্ত ভবিষ্যৎ এর পয়।এইতো সেইদিন,বাংলা মাটি স্বাধীন করে স্বত্ব নিয়েছি বুঝে;লাখো শহিদের রক্ত দিয়ে স্বাধীনতার পতাকা দিয়েছি গোঁজে।
তোরা কারা আবার স্বাধীন দেশের আতংক?একাত্তর আর পঁচাত্তরের ইতিহাস জাগ্রত হবে আবার; তখন বুঝে নিস্ অংক।।






Discussion about this post