• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Thursday, June 18, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home সংমিশ্রন

বিয়ে প্রতিটি নর নারীর জীবনে গুরুত্বপূর্ন অধ্যায়।

by Qalam Tv
April 2, 2022
in সংমিশ্রন
0
শান্তি কোন পথে শরীয়ত না মারেফাত
নিউজটি শেয়ার করুন।
  
     

বিয়ে প্রতিটি নর নারীর জীবনে গুরুত্বপূর্ন অধ্যায়।

বিয়ে করা সাধারণত সুন্নাত। কোনো ব্যক্তি কর্তৃক বড় গুনাহ’ করার সম্ভাবনা দেখা দিলে তখন বিয়ে করা তার জন্য ফরজ হয়ে পড়ে।আর স্ত্রীর নানাবিধ হক আদায় করার যার যোগ্যতা নেই,তার বিবাহ করা নাজায়েজ। ক্ষেত্র বিশেষে বিবাহ করা ওয়াজিব,নফল ও মুস্তাহাব
ও হয়ে থাকে।
‘বিয়ে’ শব্দটি যদিও পারিবারিক। সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সকল প্রাপ্ত বয়স্ক নর-নারীর জীবনে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সকলের জীবনেই আসে সেই মাহেন্দ্রক্ষণ,যখন সে একজন জীবনসঙ্গীর সাথে নতুন জীবনের পথে পা বাড়ায়।এটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্হাপিত হয় এবং একটি আদর্শ পরিবার ও নিরাপদ সমাজ গড়ে ওঠে। বিয়ে শুধু নারী-পুরুষের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক নয়, সুস্হ ও স্বাভাবিক সমাজ গঠনের মূল হাতিয়ার হিসাবে কাজ করে।মহানবী (সাঃ) বলেন,“হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে। কেননা, তা চক্ষুকে অবনত করে এবং লজ্জাস্থানকে হেফাযত করে। আর যে সামর্থ্য রাখে না,তার কর্তব্য রোযা রাখা যা যৌন উত্তেজনার প্রশমন ঘটায়।”
(বুখারী : ৫০৬৬; মুসলিম : ৩৪৬৪)।সাগ্রহে বিবাহ করা নফল ইবাদতের চেয়ে ও উত্তম।
___পবিত্র কোরানে আল্লাহ বলেন -‘তিনি তোমাদের (স্বামী-স্ত্রী)একে অন্যের সাথী হিসেবে সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া প্রবিষ্ট করে দিয়েছেন।
—( সূরা রুম-২১)।আসলে বিয়ে হবে এমন জনের সাথে যেখানে দুজন দুজনকে পরস্পর ভালবাসবে,তাদের মধ্যে থাকবে দায়বদ্ধতা,নিশ্চয়তা সুখে,দুখে এমনকি মৃত্যু পর্যন্ত একে অপরকে সম্মান করবে,দুজন এক সাথে পথ চলবে।
কেননা আমরা জানি বিয়ের ইতিহাসটি অনেক প্রাচীন যার ফলে এর সঙ্গে জড়িয়ে থাকে নানারীতি-রেওয়াজ। বলার অপেক্ষা রাখে না যে,এই রীতি-রেওয়াজের সঙ্গে প্রধানত মিশে থাকে প্রত্যেক জাতি,গোষ্টি ও তার নিজ ধর্ম,ঐতিহ্য ও সংস্কৃতি।বিয়ে প্রাচীন প্রথা বা রেওয়াজ হলে ও যা মুলত নারী পুরুষকে একসঙ্গে থাকার,সন্তান উৎপাদনের মাধ্যমে পরিবার গঠনের একটি সামাজিক স্বীকৃতি দেয় – এটি মুল বাস্তবতা।
এই বাস্তব জীবনে অনেকের মত আমি ও শীতের রাতে উদোম গায়ে হেঁটেছি কত পথ,দেখেছি শীত,বসন্ত ও চৈত্রের খাঁ খাঁ রোদ।এই সমাজ ব্যবস্থায় যে কোন কার
ও বিয়ে যে কোন কালে বা সময়ে হতে পারে কারন বিয়ে মুলত একটি সামাজিক বন্ধন।
সে বন্ধনে সবার মত আমি ও একবার জড়িয়েছিলাম আজ থেকে প্রায় ২০ বছর আগে। তখন খাঁ খাঁ রোদ ছিল না তা ছিল কনকনে শীতের রাত। তাই সে দিন আমার কবি আমার জন্য গেয়েছিলেন-
কাঁপন-ভরা হিমের বায়ুভরে/ঝরা ফুলের পাপড়ি তাদের ঢাকে-/লুটায় কেন মরা ঘাসের’পরে।
হল কি দিন সারা/ বিদায় নেবে তারা ?
অন্য কবিতায় বলেছিলেন-
থর থর কাঁপে আজ শীতের বাতাস/সেদিন আশার ছিল যে দীরঘ-শ্বাস-
আজ তাহা নিরাশা কেঁদে বলে,হায়-/ ওরো মুঢ়,যে চায় সে চিরতরে যায়!
যাহারে রাখিবি তুই অন্তরের তলে
সে যদি হারায় কভু সাগরের জলে/কে তাহারে ফিরে পায় ? নাই ওরে নাই,/ অকুলের কুলে তারে খুঁজিছ বৃথাই!
যে- ফুল ফুটেনি ওরে তোর উপবনে/ পুবালি হাওয়ার শ্বাসে বরষা-কাঁদনে-
যে ফুল ফুটিবেনা রে আজ শীত রাতে/ দু ফোঁটা শিশির আর অশ্রুজল পাতে।
অনেকের মতে,বিয়ের অপর নাম মধুময় বসন্ত। তাই কবি গেয়েছেন-
বসন্ত এলো এলো এলোরে/পঞ্চম স্বরে কোকিল কুহুরে
মুহু মুহু কুহু কুহু তানে/….… মাধবী নিকুঞ্জে পুঞ্জে পুঞ্জে
ভ্রমর গুঞ্জে গুঞ্জে গুনগুন গানে ”- ।

যেমন ভ্রমর যে কোন সময় তার ইচ্ছে মত গুনগুন করতে পারে তেমনি এই সমাজ ব্যবস্থায় যে কারও বিয়ে যে কোন সময়ে বা কালে হতে পারে। গ্রীষ্ম,বর্ষা,শরৎ,হেমন্ত,শীত ও বসন্তে যে কারও বিয়ের সানাই বাজতে পারে। চৈত্রের খাঁ খাঁ রোদ্দুর-অসহনীয় গরম হলেও তবুও যে কোন বিয়ের অনুষ্ঠান বা বিয়ের সানাইয়ের সুর সকলের ভাল লাগে যদি তা হয় পুরো শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থায়।
গত ৩১মার্চ ২০২২ চট্টগ্রামের অভিজাত কপার সিমনি রেস্তোরায় মৃদ আলো আধাঁরে হৃদয় ভোলানো গানের মন মাতানো সুরে সুসম্পন্ন হলো ডাঃ জাহাঙ্গীর কবির ও ডাঃ সাবিহা তারান্নুমের শুভ আকদ অনুষ্ঠান। এতে বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কলম একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী ও তাঁর সাথে কলমের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শান্ত-স্নিগ্ধ পরিবেশে এই বিয়ের অনুষ্ঠানে বর কনের
স্ব স্ব পরিবারে সব ঘনিষ্ট সব আত্মীয় স্বজন ও শীতল পরিবেশে রাতের খাবার শেষে সবাই শুভেচ্ছা বিনিময় করেন আর তৃপ্তিভরে শান্তির নিঃশ্বাস নেয় ও বর কনের জন্য সুন্দর,সুখ,শান্তি ময় আগামীর জীবন কামনা সবাই দোয়া করেন।
ওয়ার্ডসওয়ার্থ তাই যথার্থ বলেছেন,প্রকৃতি যেমন মানুষকে ধোঁকা দেয় না তেমনি প্রকৃত ভালবাসাও কখনও কোন মানুষকে ধোঁকা দেয় না।
…..যদিও এই সমাজ ব্যবস্থায় ভালবাসার নামে সর্বত্র চলছে মিথ্যাচার,রং ও ঢংয়ে হৃদয় নিয়ে চলছে মিথ্যে নৃত্য।
ভাঙাগড়ার খেলায় যে সমাজ নিজের স্বার্থে নিজের মত করে সব জলকাদা মিশিয়ে এক করে দেয় সেই সমাজে মনোরম পরিবেশে যদি কখনও কোন বর কনের হাত মেহেদি রাঙ্গা থাকে ও সেই সময়ে বিয়ের সানাইয়ের সুর প্রতিটি মানুষের মনকে প্রতিনিয়ত আনন্দে ভাসিয়ে দেয়।
তবে আমাদের মনে রাখতে হবে আমাদের সমাজ কতটা সুখী,সুস্থ এবং তা নির্ধারণের উপায় হচ্ছে সমাজের কিছু কিছু সম্পর্ককে বিচার করা সেই ক্ষেত্রে বিয়ে অন্যতম।
আমাদের সমাজ ও সংস্কৃতি কীভাবে এই সম্পর্কগুলো সাজাচ্ছে সামাজিক সম্পর্কগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে,সম্পর্ক এর ক্ষেত্রে তার মূল্যবোধগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছে তার উপর নির্ভর করে আগামীর স্বপ্ন।তাই ব্যস্ততার ফাঁকে ফাঁকে আমি যখন কোন না কোন সামাজিক অনুষ্ঠানে অংশ গ্রহন করি বা কোন বিয়েতে অংশ গ্রহন করি তাতে ঘনিষ্ট আত্মীয় স্বজনের সাথে আমার সাক্ষাৎ হয় ও উপস্থিত মানুষের ভালবাসা তখন আমাকে আগামীর স্বপ্ন দেখায় কারন বর্তমানে বিয়ে বা কোন সামাজিক অনুষ্ঠানেই মুলত আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ হয় ও পারিবারিক সামাজিক জীবনের সুখ,দুঃখ ও বিভিন্ন বিষয়ে জানা যায়,সে অনুযায়ী যার যার কল্যানে পরামর্শ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা যায়।
এক কথায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়।হাদীসে কুদসীতে এসেছে, যে তোমার সাথে সম্পর্ক বজায় রাখবে আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে সম্পর্ক ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। [ বুখারী -৫৫২৯] ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা খুবই জঘন্য অপরাধ। এর কঠিন পরিণতি সম্পর্কে বিভিন্ন জায়গায় সতর্ক করা হয়েছে। কোরআনের একস্থানে সম্পর্ক ছিন্ন করাকে ফাসাদ এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি বলে আখ্যা দেয়া হয়েছে।নবী করীম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না।[বুখারী, হাদীস নং- ৫৫৩৫]
যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তার দাবি গুলো পূর্ণ করে তার জীবন হয়ে উঠে বরকতপূর্ণ,সমৃদ্ধ স্বচ্ছল এবং দীর্ঘায়ু লাভের উপযোগী।
হযরত আনাস (রাঃ)থেকে বর্ণিত এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন —–
যে ব্যক্তি স্বচ্ছলতা ও দীর্ঘায়ু কামনা করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে ’।
🌿 [বুখারী, হাদীস নং- ৫৫২৭]
তাই কঠিন বাস্তবময় এই সমাজ ব্যবস্থায় সমাজকে সুন্দর ভাবে এগিয়ে নিতে প্রত্যেক নর নারীর উপযুক্ত সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নর ও নারীর যৌথ প্রয়াসে সমাজকে আলোকিত করে সুন্দর পৃথিবী গঠনের কোন বিকল্প নেই।

লেখক-
মোঃ কামরুল ইসলাম।
কবি ও প্রাবন্ধিক।

Next Post
কোন মানুষ এতিমদেরকে যখন নিজেদের খাবারের আয়োজনে বসায় ও তারা যখন পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।

কোন মানুষ এতিমদেরকে যখন নিজেদের খাবারের আয়োজনে বসায় ও তারা যখন পরিতৃপ্ত হয়ে আহার করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়।

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

পশ্চিম গুজরায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

পশ্চিম গুজরায় ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ

by QALAM BD NEWS
May 25, 2026
0

রাউজান প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত...

রাউজানে উপজেলা সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত  ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট-বাজার ও সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা

রাউজানে উপজেলা সমন্বয় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাট-বাজার ও সার্বিক নিরাপত্তা জোরদারের নির্দেশনা

by QALAM BD NEWS
May 25, 2026
0

রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় সভা ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন...

রাউজানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত “মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে”

রাউজানে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত “মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসতে হবে”

by QALAM BD NEWS
May 22, 2026
0

নিউজ ডেস্ক : চট্টগ্রামের রাউজানে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, মাদক...

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

আমিরাতে প্রবাসী সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

by QALAM BD NEWS
May 21, 2026
0

ইউএই প্রতিনিধি :সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)”-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (111)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (16)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (892)
  • জাতীয় (104)
  • ঢাকা (19)
  • ধর্ম (122)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (8)
  • স্বাস্থ্য (6)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin