কলম টিভি নিউজ ডেক্সঃ
ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশের বরেণ্য রাজনীতিক, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এম.পি।
তিনি তাঁর ফেইসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাসের মাধ্যমে সদ্য প্রয়াত এই নেতার প্রতি শোক প্রকাশ করার পাশাপাশি দুই বছর আগে ভারতীয় এই নেতার রাউজান ভ্রমণ করার মধুর স্মৃতি তুলে ধরেন।
এ.বি.এম ফজলে করিম চৌধুরী বলেন, প্রণব মুখার্জি ছিলো আপাদমস্তক একজন প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব। তার চালচলন, আচার-ব্যবহার ছিল নম্র-ভদ্র ও বিনয়ী। তাঁর মৃত্যুতে ভারত হারালো একজন বিজ্ঞ ও দেশপ্রেমিক নেতা।
সাংসদ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।







Discussion about this post