নিউজ ডেক্সঃ
১৯৯১ সালের প্রলংকারী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে প্রতিবছরের মত এবারও নিহতে প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে নিজ ঘরে ঘরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে সন্দীপনা সাংস্কৃতিক ফোরামের সদস্যবৃন্দ। এ বছর মহামারি করোনা ভাইরাসের কারণে সকলে নিজ নিজ ঘরে বন্দী জীবন যাপন করছে তাই অনলাইন যোগাযোগের মাধ্যমে বুধবার ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টায় এক মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাও শোকজ্ঞাপন করা হয়।
উক্ত মোমবাতি প্রজ্জ্বলনে অংশগ্রহণ করেন সন্দীপনার প্রতিষ্ঠাতা ভাস্কর ডি.কে.দাশ মামুন,মুক্তিযোদ্ধা এম,এ, সালাম,প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ,মানবাধিকারনেতা জাফর ইকবাল, আসিফ ইকবাল, সংগঠনের কর্মকর্তা মেজবাহ উদ্দীন, মোঃ রাশেদ, মোশাররফ রুমু, এমরান হোসেন মিঠু, শিউলী বেগম,আখেন্নুছা দিনা নিগার খন্দকার,আরাফাত,খন্দকার হাসানসহ আরো অনেকে। এক বিবৃতিতে নেতৃবৃন্দরা ১৯৯১ সালের ২৯শে এপ্রিল নিহত সকল মানুষের আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
সাথে সাথে বর্তমানেও এর চেয়ে ভয়াবহ করোনা ভাইরাসের মত কঠিন পরিস্হিতিতে সকলককে ধৈর্য্য ধরে নিজ নিজ ঘরে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্হ্যনীতি অনুস্মরণ করার আহবান জানান। সাথে সাথে নেতৃবৃন্দরা ৯১ সালে নিহতদের স্বজনদের পুর্ণবাসনের জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানান। একইসাথে উপকুলীয় অঞ্চলে বেঁধিবাধ নির্মাণের আহবান জানিয়েন। এছাড়া সরকারিভাবে বর্তমান অবস্হায় দরিদ্র জনগোষ্ঠীকে যথাযথ ত্রাণ দেওয়ার আহবান জানান।







Discussion about this post