রাউজান প্রতিনিধি : উপমহাদেশের প্রখ্যাত অধ্যাত্মিক সাধক ত্বরিক্বা-ই মাইজভাণ্ডারীয়া’র প্রবর্তক গাউছুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)’র ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ,রাউজান পৌরসভা ৮ নং ওয়ার্ড সাফলংঙ্গা শাখার উদ্যোগে মিলাদ মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার সংগঠনের কার্যালয়ে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদুল আলম মানিক। সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সমন্বয়ক মুহাম্মদ মিনহাজুল আবেদীন, মুহাম্মদ নাছির উদ্দীন, রাউজান প্রেস ক্লাবের সহ সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, ডাক্তার শংকর দে, সাবেক সভাপতি মোঃ অলি এরশাদ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ হেলাল উদ্দিন, মুহাম্মদ রাসেল। সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী সদস্য মোঃ হায়দার হোসেন, টিপু সুলতান , মোঃ আরিফ উদ্দিন। মাইজভাণ্ডারী প্রচার প্রসারে সামাজিক ও মানবিক বিশেষ অবদান রাখায় এই তিন জন্য প্রবাসী সদস্যকে সম্মাননা স্মারক তুলে দিয়েছেন অতিথিবৃন্দ। মিলাদ কিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়েছে।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post