নিউজ ডেক্স, কলম টিভি ঃ করোনা মহামারিতে একজন লোকও অভুক্ত থাকবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে উপহার বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। তিনি আরো বলেন, করোনাকালীন সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ সমস্ত দিক বিবেচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কর্মহীন ও অসহায় গরীবদের জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তাসহ নানা শ্রেণি পেশার জন্য পৃথক পৃথকভাবে প্রণোদনার ব্যবস্থা করেছেন। একারনে তিনি সারা বিশ্বে প্রশংসিত হয়েছেন। সরকারের পাশাপাশি কর্মহীন ও অসহায় মানুষের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
সোমবার ১৯ জুলাই নগরীর মোহরা ওয়ার্ডে উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীরমুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।
মোহরা ওয়ার্ড কাউন্সিল কাজী নুরুল আমিন মামুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও চউকের সাবেক চেয়ারম্যান আবদুছ ছালাম, বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম, কাউন্সিলর শহিদুল আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে মেয়র বহদ্দারহাট, ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়াডের্র ডি.সি রোড প্রভৃতি এলাকায় প্রধানমন্ত্রী প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করেন।







Discussion about this post