নিউজ ডেস্ক:
রমজান মাসে ঘরে বসে তারাবির নামাজ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা বিভাগের ৯টি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তিনি সকলকে এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবে পর্যন্ত মসজিদে নামাজের জন্য জমায়েত হওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ, মন্দির, গির্জা সব ধর্মীয় উপসানালয় সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভ্যাটিকান সিটিও সুরক্ষিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইবাদত তো আপনি যেকোনও জায়গায় বসে করতে পারেন। কাজেই ঘরে বসে সকল নামাজ আদায় করুন। এখনতো ইবাদতের একটি বড় সুযোগ এসেছে।’
ঘরে বসে তারাবির নামাজ পড়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আপনারা ঘরে বসে তারাবি পড়েন। যে যার মতো করে পড়েন। আল্লাহকে ডাকতে হবে। ইবাদত করতে হবে আপনার মতো করে। যতটা ডাকতে পারবেন, সেটাই আল্লাহ কবুল করবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনগণকে সুরক্ষা দেওয়ার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। আসন্ন রমজানে যাতে পণ্য ও খাদ্য পরিবহন ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখা হচ্ছে। ‘করোনাভাইরাসের কারণে সারাবিশ্বেই মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। আমরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থা নিয়েছি। কিন্তু বিদেশে বাঙালিরা ততটা সুরক্ষা পায়নি। অনেক দেশেই অনেক বাঙালি মৃত্যুবরণ করেছেন।







Discussion about this post