কলম টিভি ডেক্সঃ
রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল এর উইকলি মিটিং এসেম্বলি ও গভর্নর ভিজিট আজ ২২ আগস্ট রোববার সকাল ১০ ঘটিকার সময় চিটাগাং সিনির্য়স ক্লাবে অনুষ্ঠিত হয়। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সজীব বড়ুয়া ডায়মন্ড পিএইচএফ এর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান শিমুল বড়ুয়া পিএইচএফ। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ৩২৮২ গভর্নর রোটারিয়ান আবু ফায়েজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি গভর্নর রোটারিয়ান সাইফউদ্দিন আহমদ, এসিস্ট্যান্ট গভর্নর রোটারিয়ান মুর্তুজা বেগম, ডিষ্ট্রিক এক্সিকিউটিভ সেক্রেটারি সানিউল ইসলাম জুয়েল, ডিস্ট্রিক কনফারেন্স চেয়ার রোটারিয়ান মাহফুজুল হক, আরআই কনভেন্স চেয়ার রোটারিয়ান আশরার, সার্জেন এন্ড আর্ম
রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু। ক্লাবের সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন পিপি রোটারিয়ান জাহাঙ্গীর খালেদ পিএইচএফ, পিপি রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী এমপিএইচএফ, পিপি রোটারিয়ান শাওন পান্থ, আইপিপি রোটারিয়ান শিমুল কান্তি বড়ুয়া পিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সপু বড়ুয়া, রোটারিয়ান চিন্ময় বড়ুয়া মানস, রোটারিয়ান ব্যাংকার সুমন বড়ুয়া, রোটারিয়ান আদেশ বড়ুয়া, রোটারিয়ান গোপাল পাল, রোটারিয়ান আবুল বশর, রোটারিয়ান সুপংকর বড়ুয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রোটারি গভর্নর রোটারিয়ান আবু ফায়েজ খান চৌধুরী রোটারি ক্লাব অব চিটাগাং পার্ল রোটা সেবাবর্ষে বহুমুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করায় ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই অল্পদিনে বেশ কয়েকটা প্রজেক্ট সুসম্পন্ন করায় ক্লাবের সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। আগামীতেও তিনি ক্লাবের সকল কর্মকর্তা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানের শেষে ক্লাবের পক্ষ থেকে গভর্নরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।







Discussion about this post