রাউজান প্রতিনিধি : শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরী স্মৃতি অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট ২৩ জানুয়ারি বৃহস্পতিবার রাতে বিনাজুরী নবীন স্কুল এন্ড কলেজ মাঠে উদ্ভোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খেলা উদ্ভোধন করেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হারুন উর রশিদ। প্রধান অতিথি বলেন খেলাধূলা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই প্রয়োজন, খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে তেমনি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্ব গুণ বাড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেন রাসেল, বিনাজুরী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আল মারুফ চৌধুরী, পশ্চিম গুজরা ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আমজাদ হোসেন, পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপির যুবদল নেতা মোহাম্মদ লিটন, মোহাম্মদ সরোয়ার প্রমুখ।







Discussion about this post