বিশেষ প্রতিনিধি, হাটহাজারী, চট্টগ্রাম।
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষন এবং ধর্ষকদের কঠিন শাস্তি ফাসিঁর দাবিতে হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী ফতেয়াবাদ আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সামনে সচেতন ছাত্রসমাজের উদ্যােগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সোমবার,৫ অক্টোবর বিকাল ৩টায় ছাত্রসমাজের প্রতিনিধি ইয়ামান মজুমদার ও নুরুলহুদা হৃদয়ের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন
হাসিবুল করিম রাফি , মুনতাসির আবিদ,আহম্মেদ সাফা, রেজাউল আসিফ,জুবায়ের সায়মন, অপি দাশ, মোঃ জিকু, কায়েস, মেহারাজ,সাইফুল,ফয়সাল, ইমন, কাইয়ুম, আতিক তৌসিফ, সাঈদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন,ধর্ষককের সর্ব্বোচ্চ শাস্তি ফাঁসি যদি কার্যকর করা না হয়, তাহলে বৃহত্তর ফতেয়াবাদ থেকে জোড়ালো আন্দোলন করা হবে।
Discussion about this post