ডেস্ক নিউজ: কলম টিভি
সৌদি আরবের জেদ্দায় বোয়ালখালী কধুরখীলের আলতাফ হোসেন (৪৫) নামের এক যুবক হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেছে।
গতকাল (১৮ জুন) বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধা সাড়ে সাতটার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত আলতাফ হোসেনের ভাগিনা সৌদি আরব প্রবাসী মোঃ শহিদুল ইসলাম জানান,গতকাল হঠাৎ করে তার মামা আলতাফ হোসেনের বুকে প্রচণ্ড ব্যাথা হলে তিনি তাকে গাড়ী করে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে পৌছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।নিহতের লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।
নিহত আলতাফ হেসেন বোয়ালখালী পশ্চিম কধুরখীল জামতল হাজী আলামিয়া সওদাগরের বাড়ীর মৃত আলামিয়া সওদাগরের ৪র্থ পুত্র।
তিনি গত ২০ বছর ধরে সোদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছেন।
তার হঠাৎ মৃত্যুর খবর শুনে পরিবার, তার বাড়ী, ও এলাকায় চলছে শোকের ছায়া । মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইছেলেসহ অসংখ্য আত্নীয় সজন রেখেগেছেন।
Discussion about this post