বিশেষ প্রতিনিধি: হাটহাজারী, চট্টগ্রাম।
গত০৯অক্টোবর (শুক্রবার) সকাল ০৯টার দিকে হাটহাজারী কলেজ গেইট সংলগ্ন স্বদেশ কম্পিউটার্স এ বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি বিসিডস এর অধীনে ২৬০ টি অনুমোদিত প্রতিষ্ঠানের মধ্যে স্বদেশ কম্পিউটার্স প্রতিষ্ঠানের ছাত্রদের পরীক্ষা সম্পন্ন হয়।
প্রায় ৪৮জন শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।
স্বদেশ কম্পিউটাস এর ব্যবস্থপনা পরিচালক আবু মনছুর বলেন, আমাদের প্রতিষ্ঠানের প্রতি বছর কয়েক শত শিক্ষার্থী কম্পিউটারের উপর বিভিন্ন কোস সম্পন্ন করে পরীক্ষায় অংশগ্রহণ করে। আমরা পর্যায়ক্রমে লিখিত, মৌখিক ও ব্যবহারিক এই তিনটি ধাপে পরীক্ষা নিয়ে থাকি।
আমাদের প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত রেজি নং: 3017(530)/2002 কর্তৃক পরিচালিত সদস্য প্রতিষ্ঠান সমূহের 69 তম কম্পিউটার কোর্সের পরীক্ষা দেশ ব্যাপী একযুগে বাংলাদেশ কম্পিউটার এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটি (বিসিডস) বোর্ডের ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন, ডিপ্লোমা ইন হার্ডওয়্যার এবং বেসিক অফিস এ্যাপ্লিকেশন কোর্সের চুড়ান্ত পরীক্ষা হয়ে থাকে। এমনকি আমরা দুর্বল ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ক্লাস নিয়ে থাকি। যাতে করে কোন শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণে পিঁছিয়ে পড়তে না হয়।
Discussion about this post