চট্টগ্রাম মহানগরের ৩৮ নং দক্ষিণ-মধ্যম হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইদ্রিস কন্ট্রাক্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।
শোকবার্তায় রেজাউল করিম চৌধুরী বলেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী ইদ্রিস কন্ট্রাক্টার একজন জননন্দিত রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি অগ্রনী ভূমিকা পালন করেছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং আমি গভীর ভাবে শোকাহত।
শোকবার্তায় তিনি বলেন, আমি মহান সৃষ্টিকর্তার কাছে হাজী ইদ্রিস কন্ট্রাক্টারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি। মহান সৃষ্টিকর্তা তাঁকে জান্নাতবাসী করুন।
আমিন।
Discussion about this post