নিউজ ডেক্স, কলম টিভিঃ
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন ও সংগঠনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আগামীকাল ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন। প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান। সংগঠনের সভাপতি, মাননীয় তথ্যমন্ত্রীর মাতা অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বশর ও কেন্দ্রীয় মুখপাত্র স ম জিয়াউর রহমান এক যুক্ত বিবৃতিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।







Discussion about this post