• প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
Saturday, May 2, 2026
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
QALAM BD NEWS | কলম বিডি নিউজ
No Result
View All Result
Home সংমিশ্রন

ঈদুল ফিতর ও তার শিক্ষা নজরুল ইসলাম হাবিবী

by Qalam Tv
June 9, 2020
in সংমিশ্রন
0
নিউজটি শেয়ার করুন।
  
     
ঈদুল ফিতর ও তার শিক্ষা
*
নজরুল ইসলাম হাবিবী
*
“শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,
কত বালুচরে কত আঁখি- ধারা ঝরায়ে গো,
বরষের পরে আসিল ঈদ”!
 
কাজী নজরুল ইসলামের কবিতাটি নিন্মোক্ত হাদিস ও জাকাতের বিধানে বিশ্লেষণ করলে দেখা যায়, ঈদ হবে সবার জন্য, সুযোগ সুবিধা হবে সবার সমান সমান। একজনের সুবিধায় গরীবের অধিকার আছে। কবি অন্যত্র বলেছেন, “তৃষ্ণাতুরের হিচ্ছা আছে ঐ পিয়ালাতে”।
 
কাজী নজরুল “শত যোজনের কত মরুভূমি পারায়ে গো,,,,,,,,” বলে বিশ্বব্যাপী গরীব-দুখির কথা বলেছেন। তাদের কষ্টের কথা বলেছেন। গরীবের জীবন যাত্রার উন্নয়নে উপেক্ষার কথা বলেছেন।
 
নিন্মোক্ত হাদিসে একই কথা যেন বিধৃত হয়েছে-
 
হজরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, “জাকাতুল ফিতরাকে ফরজ করেছেন, রোজাদারকে বেহুদা নির্লজ্জ কথাবার্তা ও অবাঞ্ছনীয় কাজকর্মের মলিনতা হতে মুক্ত করার এবং গরিব মিসকিনরা যাতে একটু ভালো খেতে পারে সেই উদ্দেশ্যে।
যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে জাকাতুল ফিতরা আদায় করবে আল্লাহর নিকট তা ওয়াজিব জাকাত বা সদকা আদায় হিসেবে গৃহীত হবে। আর যে ঈদের নামাজের পর আদায় করবে তা সাধারণ দান রূপে গণ্য হবে”। আবু দাউদ ও ইবনে মাজাহ’র এ হাদিসের শেষাংশের প্রতি লক্ষ্য করলে আমরা দেখব যে, জাকাত ফিতরা দিতেই হবে, তাও আবার নামাযের আগে। অর্থাৎ গরীবেরা যেন এর থেকে উপকৃত হয়।
 
যে সব আনুষ্ঠানিক উৎসব মুসলমানদের সংঘবদ্ধ করে ‘ঈদ’ তার অন্যতম। এ জন্য বিশ্বনবী নারী পুরুষ, ছেলেমেয়ে সকলকে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন।
 
‘ঈদ’ আরবি শব্দ। যা আওদ্ থেকে এসেছে। শাব্দিক অর্থ ঘুরে ঘুরে আসা, প্রত্যাবর্তন করা। প্রচলিত অর্থে ‘ঈদ’ মানে আনন্দ বা খুশি। যেহেতু এ আনন্দ প্রতি বছর ঘুরে ফিরে আসে এজন্য ঈদকে ‘ঈদ’ বলা হয়।
ইসলাম চায়, ঈদ প্রতি বছর ঘুরে ঘুরে আসুক,
সবার জন্য আসুক,
জীর্ণ কুটির সুখের অমিয়ধারায় ভাসুক,
বিশ্বের সবাই হাসুক,
একে অপরকে ভালবাসুক, উজ্জ্বল হোক গরীব দুখির মুখ,
ঘুচে যাক মুছে যাক ক্ষুধা রোগ শোক।
অভাব কষ্ট নাশুক।
 
ইসলামে স্বীকৃত সকল অনুষ্ঠানের অর্থ থাকে। থাকে সুদূরপ্রসারী শিক্ষার পাঠশালাও।
 
ঈদুল ফিতরে যেমন আছে আনন্দ ও ইবাদত, তেমনি আছে ঐক্যের মহান শিক্ষা। আমরা আগে বলেছি, ধনীদের প্রতি গরিবের হকের কথা-“নামাজের আগে জাকাত দাও”। আমরা যেন মনে রাখি, জাকাত ধনীদের দয়া নয়, জাকাত গরীবের অধিকার। কাজী নজরুল জাকাত দিতে যারা অস্বীকার করে তাদের ডাকাত বলেছেন।
 
তিনি কবি বলেন-
 
“ইসলাম বলে, সকলের তরে মোরা সবাই
সুখ-দুখ সমভাগ করে নেব সকলে ভাই
নাই অধিকার সঞ্চয়ের,
ঈদ্-অল্-ফিতর আনিয়াছে তাই নববিধান
ওগো সঞ্চয়ী উদ্বৃত্ত যা করিবে দান
ক্ষুধার অন্ন হোক তোমার”।
 
ঈদের দিনে গোসল করে, নতুন পোশাক পরিধান করে, আতর সুর্মা ব্যবহার করে পরিষ্কার-পরিচ্ছন্নতা হওয়া যায় বটে কিন্তু ইসলামের মূল শিক্ষা অন্যত্র। ইসলাম সমাজের ধর্ম, মানুষের ধর্ম। সুখ-দুখ ভাগ করে নেবার ধর্ম। সবার প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতার হাত প্রসাসিত করার জীবন বিধানের নাম এই ইসলাম।
 
মিশকাত শরীফের উর্দু তরজমা ও ব্যাখ্যা সম্বলিত ‘ মোজাহেরে হক’ গ্রন্থে একটি আরবি কবিতা আছে। কবিতাটি গত জুমুআর দিনে আমার বক্তব্যের একমাত্র বিষয় ছিল। সম্মানিত পাঠকের জন্য কবিতাটির সরলানুবাদ এখানে দেয়া হল:
 
১. লাইছাল ঈদু লিমান লাবিছাল জাদীদ,
ইন্নামাল ঈদু লিমান আমিনা মিনাল ওয়ীদ।
*
২. লাইছাল ঈদু লিমান তাবাখ্খরা বিল্উদ,
ইন্নামাল ঈদু লিত্-তায়িবিল্লাজি লাইয়াউদ।
*
৩. লাইছাল ঈদু লিমান তাজাইয়ানা বিজিনাতিদ্ দুন্ইয়া,
ইন্নামাল্ ঈদু লিমান তাজাও ওয়াদা বিজাদিত্ তাকওয়া।
*
৪. লাইছাল ঈদু লিমান রাকিবাল মাত্বায়া,
ইন্নামাল্ ঈদু লিমান তারাকাল খাত্বায়া।
*
৫. লাইছাল ঈদু লিমান বাছাতাল বিছাত্
 
ইন্নামাল ঈদু লিমান জাওয়াজাস্ সিরাত।
 
১. যে ব্যক্তি নতুন পোশাক পরিধান করেছে তার জন্য ঈদ নয়, ঈদ সে ব্যক্তির জন্য, যে আল্লাহর শাস্তি হতে নিরাপদ থাকে।
 
২. যে ব্যক্তি ঈদের সাথে সুগন্ধি ব্যবহার করে তার জন্য ঈদ নয়, ঈদ সেই তাওবাকারির জন্য, যে পুনরায় পাপাচারে লিপ্ত না হয়।
 
৩. দুনিয়ার সাজ-সজ্জায় যে ব্যক্তি সজ্জিত হয় ঈদ সেই ব্যক্তির জন্য নয়, ঈদ তার জন্য, যে আখিরাতের সম্বল-তাকওয়া সঞ্চয় করেছে।
 
৪. সোয়ারীদের উপর আরোহনকারীর জন্য ঈদ নয়, ঈদ তার জন্য, যে পাপাচার ত্যাগ করেছে।
 
৫. যার জন্য বিছানা/কার্পেট পাতানো হয়েছে, ( ধনী, রাজা-বাদশাহ) তার জন্য ঈদ নয়, ঈদ সেই ব্যক্তির জন্য, যে পুলসিরাতে (কবর, হাশর, মিজান) পার পেয়েছে।
 
আসুন, ঈদের মর্মার্থ, সুমহান বাণী উপলব্ধি করি। ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করি।
**
নজরুল ইসলাম হাবিবী
৬.৬.১৯
লন্ডন।
Next Post

আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, আমরা রামাদানের কবিতা '19 ফলাফল হাতে পেয়েছি।

Discussion about this post

কলম একাডেমী লন্ডন

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান

by QALAM BD NEWS
April 23, 2026
0

কলি আক্তার,মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ জুড়ে টানা ১৬ বছর ধরে...

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

রাউজানে এসএসসি, দাখিল সমমানের পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন পরীক্ষায় ৫৫২৬জন পরীক্ষার্থী

by QALAM BD NEWS
April 21, 2026
0

নিউজ ডেস্ক : আজ (২১ এপ্রিল) মঙ্গলবার সারা দেশের ন্যায় রাউজান উপজেলায়ও একযোগে শুরু হচ্ছে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা।...

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

by QALAM BD NEWS
March 28, 2026
0

বাবর মুনাফ :  চট্টগ্রামের পটিয়া হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ ৯৮ ব্যাচের ঈদ পূনর্মিলনী ও ২৮...

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন দুবাইয়ে

by QALAM BD NEWS
March 28, 2026
0

শাহেদ সরওয়ার, বিশেষ প্রতিনিধি :  যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬...

অফিসের ঠিকানা

লন্ডন অফিস:
13 Stanbridge place, London N21 3LX United Kingdom

চট্টগ্রাম অফিস:
৭ জিএ ভবন (৪র্থ তলা), আন্দরকিল্লা, কোতোয়ালী, চট্টগ্রাম।

সম্পাদক

প্রধান সম্পাদক : নজরুল ইসলাম হাবিবী
সম্পাদক ও প্রকাশক : মো: কুতুব উদ্দীন

সহযোগী সম্পাদক : ফারদিন রাফি

জরুরী যোগাযোগ

ফোন:
01312614352
ইমেইল:
[email protected]
[email protected]

সংবাদ বিভাগ

  • অর্থনীতি (6)
  • আন্তর্জাতিক খবর (110)
  • কবিতা (23)
  • কলম একাডেমী লন্ডন (94)
  • খুলনা (16)
  • খেলাধূলা (5)
  • গল্প সাহিত্য (19)
  • গান (1)
  • চট্টগ্রাম (887)
  • জাতীয় (103)
  • ঢাকা (19)
  • ধর্ম (122)
  • প্রফেসর নজরুল ইসলাম হাবিবী’র রচনা (148)
  • বরিশাল (1)
  • বাংলাদেশ (126)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (2)
  • বিনোদন (28)
  • বিশেষ প্রতিবেদন (49)
  • রাজনীতি (26)
  • রাজশাহী (2)
  • সংমিশ্রন (114)
  • সারাহ হাবিব ট্রাস্ট লন্ডন (7)
  • সিলেট (6)
  • স্বাস্থ্য (6)

© 2020 Qalam Tv  By Fardin

  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন
No Result
View All Result
  • প্রথম পাতা
  • জাতীয়
  • বাংলাদেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • বরিশাল
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
    • গান
    • কবিতা
    • গল্প সাহিত্য
  • আন্তর্জাতিক খবর
  • অর্থনীতি
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • বিশেষ প্রতিবেদন
  • কলম একাডেমী লন্ডন

© 2020 Qalam Tv  By Fardin