বন্দর নগরী চট্টগ্রামে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চট্টগ্রাম জেলার পক্ষ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ আগস্ট ২০২০ (শুক্রবার) বিকাল ৩ টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে চট্টগ্রাম আগ্রাবাদ সুকন্যা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক এস.এম ফয়সাল মাহমুদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও কক্সবাজার জেলার আহবায়ক ইন্জিনিয়ার মোহাম্মদ সাহেদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চট্টগ্রাম জেলা শাখা ও চট্টগাম বিভাগীয় সমন্বয়ক মীর জাকির হেসেন, মোঃ সাহেদ নুর নাফিস, ফিরোজ কবির লিটন, ইন্জিনিয়ার মুরাদ হোসেন, রিয়াজ উদ্দীন জুয়েল, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ মাহফুজুল ইসলাম।
এতে বিশেষ অতিথি হিসেবে আরো ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র গুরুত্বপূর্ণ অঙ্গ সংঘটন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম জেলা শাখা ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও ছাত্রনেতা শাহরিয়ার হোসেন আরিফ, তায়েফ ইকবাল খান, রবিউল ইসলাম অভি, রাইসুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ফেনী জেলা শাখা ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও ছাত্রনেতা মোহাম্মদ মনসুর মেয়াজী, বাংলাদেশ জাতীয় শ্রমিক পার্টি চট্টগ্রাম জেলা শাখার সংগ্রামী শ্রমিক নেতা ফজলে রাব্বি।
অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র নামক বাংলাদেশকে আমরা হারিয়ে ফেলছি এই দেশে গণতন্ত্র এখন আর নেই, এ দেশ এখন রাজতন্ত্রে বিরাজমান। সুষ্ঠু সুন্দর রাজনীতির পরিবেশ করতে হলে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র বিকল্প নেই। নেতারা কখনো নেতা হয়ে জন্মায় না, কঠোর পরিশ্রম চেষ্টা, ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতাই পরিণত হয়, তার মধ্যে অন্যতম বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চেয়ারম্যান তরুণ্যের অহংকার যুব সমাজের আইকন ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ।
তরুণদের রাজনীতিতে আহবান করা হয়। তারা রাজনীতি না করলে সঠিক নেতৃত্ব খুজে পাবেনা। সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি দেশ একটি পরিবার এমনকি বিশ্ব ও বদলে যেতে পারে। আসুন সবাই মিলে শপৎ করি দূর্ণীতি মুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ি, ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের হাতকে শক্তিশালী করি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি’র চট্টগ্রাম জেলা শাখা ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মোহাম্মদ সাইফুদ্দিন।
Discussion about this post