জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়ার সমাধিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শ্রদ্ধা নিবেদন ও আলোচনা
কাজী সরোয়ার খান মনজু :
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি নেতা ও রাউজান উপজেলা বিএনপির সদস্য সচিব ফিরোজ আহমদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপি বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সিপাহি-জনতার বিপ্লব—বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। যত দিন বেঁচে থাকব, তত দিন তাঁর সমাধিতে এসে শ্রদ্ধা জানাব। বাংলাদেশের মানুষ কখনো শহীদ জিয়াকে ভুলতে পারবে না। তিনি আজীবন এ দেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সীমান্তের ওপার থেকে হুমকি-ধমকি কিংবা নানা ধরনের হুঙ্কারে জাতীয়তাবাদী শক্তি ভীত নয়। এ দেশের মাটিতেই আমাদের জন্ম, এ দেশের মাটিতেই আমাদের মৃত্যু হবে। এ দেশের মাটিই আমাদের ঠিকানা। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকবে।
সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ হোসেন তালুকদার, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজার মিয়া, জেলা বিএনপি নেতা ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন শহীন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউছুফ চৌধুরী।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউছুফ তালুকদার, উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী সরোয়ার খান, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি তছলিম উদ্দীন ইমন, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, রাউজান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহেদুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি নেজাম উদ্দীন চৌধুরী, লিমন চৌধুরী বাপ্পা, যুগ্ম সম্পাদক পারভেজ আলম, মোহাম্মদ নোমান, সহসাংগঠনিক সম্পাদক পারভেজ রানাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।







Discussion about this post