শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে
রাউজান প্রতিনিধি : শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেছেন, শিক্ষা একটি জাতির উন্নতি ও অগ্রগতির প্রধান ভিত্তি। সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মেধা ও মননশীলতার বিকাশ ঘটাতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমেও মনোযোগী হতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রামের রাউজান সরকারি কলেজের হলরুমে কলেজ শিক্ষক পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আব্বাছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়জুল ইসলাম চৌধুরী টিপু চেয়ারম্যান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক জহুরুল আলম জীবন, অধ্যাপক শওকত উদ্দিন ইবনে হোসেন ও অধ্যাপক তছলিম উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন রাউজান কলেজের অধ্যাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, মোজাম্মেল হক, রহিম চৌধুরী, সহযোগাযোগ সম্পাদক সৈয়দ তহিদুল আলম, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহজাহান শাহিল, পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, রাসেল খান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মীর্জা, জেলা ছাত্র দলের সহ-সভাপতি বাপ্পী হাসান বাহাদুর, এমএস নেওয়াজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আজাদ হোসেন, সংগীতা তালুকদার, শ্যামা বড়ুয়া, রেশমি আকতার ও উম্মে হাবিবা।
প্রধান অতিথি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেওয়ার মানসিকতা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।






Discussion about this post