গতকাল ৭/১/২২ রোজ শুক্রবার সন্ধ্যে চট্টগ্রামস্থ টিএসপি এমপ্লয়িজ ক্লাব মিলনায়তনে কবি বন্ধু সাহিত্য পাতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সায়েদুল হকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এ মহতি অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ড.গোলাম কিবরিয়া ভুঁইয়া।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টিএসপি কমপ্লেক্স লিঃ ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আতাউর রহমান।
প্রধান আলোচক ছিলেন কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামি।
মোঃ আবদুল হালিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি,গনমাধ্যমকর্মী মোহাম্মদ কামরুল ইসলাম,গীতিকার ও সুরকার নিতাই চন্দ্র রায় কবসাপার পরিচালক নাজমুন নাহার নাজু,মহিউদ্দিন রাশেদ,কুতুবউদ্দিন বখতেয়ার,ডাঃ আব্দুল হাকিম, মনজু খন্দকার,বেলাল হোসেন উদয়ন,শুক্কুর চৌধুরী মোঃ নুর আলম,ফারুক জাহাঙ্গীর সহ প্রমুখ।
অনুষ্ঠানে তরুন লেখক,কবিদেরকে পুরস্কার,সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দরা।পরিশেষে বিশিষ্ট সংগীত শিল্পীদের সংগীত পরিবেশন
উপস্থিত সকলকে মুগ্ধ করে।
মোরেলগঞ্জে ১৬ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পুলিশ ফাঁড়ি, টিনের বেড়া দিয়ে চলে প্রাথমিকের পাঠদান
কলি আক্তার,মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সাইক্লোন শেল্টার কাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি কক্ষ জুড়ে টানা ১৬ বছর ধরে...







Discussion about this post