বাংলা সাহিত্যের এক নব দিগন্ত, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, প্রফেসর নজরুল ইসলাম হাবিবী (Nazrul Habibi) স্যার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত, ইংল্যান্ড এবং বাংলাদেশ সরকার অনুমোদিত– সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন ও কলম সাহিত্য সংসদ লন্ডন; যা অরাজনৈতিক, অলাভজনক সমাজ কল্যাণমূলক দু’টি প্রতিষ্ঠান।
কলম সাহিত্য সংসদ লন্ডন আন্তর্জাতিক সাহিত্য ও সমাজ কল্যাণমূলক সাহিত্য সংগঠন। যা সাহিত্য সেবার পাশাপাশি সামাজিক দায়িত্ব ও কর্তব্য পালনে আন্তরিকতার পরিচয় দিতে চেষ্টা করে। এর প্রমাণ সংগঠন বিভিন্ন সময়ে রাখার চেষ্টা করেছে।
অদ্য ১৩/১০/২০১৯ খ্রি, ১৩ই সফর ১৪৪১ হিজরী, রোজ রোববার দুই দুনিয়ার সংগঠন ‘ সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন’ এর সহযোগিতায় “অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকাবাহী ‘কলম সাহিত্য সংসদ লন্ডন’ এর তত্ত্বাবধানে চট্টগ্রাম জেলার রাউজান সুলতানপুরস্হ শাহানগরে নজরুল ইসলাম হাবিবী স্যারের পক্ষে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ রাহাত উল্লাহ’র সভাপতিত্বে , প্রধান অতিথি আরব আমিরাত (ইউ এ ই) ওমান শাখার সাধারণ সম্পাদক জনাব মোফাচ্ছেল হক শাহেদ, কলমের সম্মানিত মডারেটর মুহামমদ জিয়াউল হক জিয়ার উপস্হিতিতে রাউজান আর সি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর কৃতি ছাত্র মোহাম্মদ রিয়াদুল ইসলামের চোখের চিকিৎসা সহায়তা বাবদ নগদ দশ (১০০০০/-)হাজার টাকা প্রদান করা হয়। উক্ত দশ হাজার টাকা দান করেন লন্ডন প্রবাসী জনাবা রেহানা রহমান খানম উপদেষ্টা, কলম সাহিত্য সংসদ লন্ডন ।
মানুষ ও মানবতার কল্যাণে, সমাজ ও সভ্যতার বিকাশে, বাংলা ভাষা ও সাহিত্যের সংরক্ষণ এবং বিকাশে সারাহ- হাবিব ট্রাস্ট এবং কলম সাহিত্য সংসদ লন্ডন প্রতিনিয়ত কাজ করে যাবে এবং পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে এক যুগান্তকারী স্বাক্ষর রাখতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ সারাহ-হাবিব ট্রাস্ট লন্ডন ও কলম সাহিত্য সংসদ লন্ডন’কে ভাল কাজের মাধ্যমে বিশ্বব্যাপি পরিচিতি দান করে হাজার হাজার বছর বেঁচে রাখুন। নেক হায়াতে দীর্ঘজীবি করুন নজরুল ইসলাম হাবিবী স্যারকে।
রিয়াদের এক চোখ সম্পূর্ণ রূপে বিকল হয়ে গেছে আরেকটি চোখের চিকিৎসা নেবার জন্য ডাক্তার তাগাদা দিয়েছেন। ছেলেটি অত্যন্ত গরিব, বাবা নেই, নেই আয় করার মত কেউ। খালার বাসায় থেকে খেয়ে না খেয়ে স্কুলে যায়। উল্লেখ্য গত ১৩/০৯/২০১৯ রোজ জুমাবার চিকিৎসার জন্য ১ম কিস্তি নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এ পর্যন্ত তাঁকে পনের
(১০০০০+৫০০০) হাজার টাকা প্রদান করা হয়। বিশেষকরে ধন্যবাদ জানাই জনাব রিয়াজ আহমদ ভাইকে তার অনুদানের জন্য।
আল্লাহ যাদের সুযোগ সুবিধা দিয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। সার্বিক কল্যাণ দান করুন সংগঠন সংশ্লিষ্ট সবাইকে।
Discussion about this post