নিউজ ডেস্ক : ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফে আধ্যাত্মিক আবহে পবিত্রভাবে সম্পন্ন হয়েছে কুতুবুল আকতাব, হজরত মাওলানা শাহ সুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ)-এর ১০৫তম বেছাল বার্ষিকী ওরশ শরীফ অনুষ্ঠানে মিলাদ, কোরআন খতম, জিকির-আছকার, আধ্যাত্মিক আলোচনা এবং দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিলের মধ্যদিয়ে ২৭ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়। এতে মোনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে তরিকত হজরতুলহাজ্ব শাইখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (মঃ), এতে আরো উপস্থিত ছিলেন শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী ও শাহাজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুসম্পর্ক, ভ্রাতৃত্ব ও মানবতার কল্যাণ কামনা করা হয়। সুদূর অঞ্চল থেকে আসা অসংখ্য মুরিদ-মুহিব্বিনের উপস্থিতিতে দরবার প্রাঙ্গণ ভরে ওঠে আধ্যাত্মিক ভালোবাসা ও ভক্তির আবহে। ভক্তদের চোখের জলে ওরশ শরীফ পরিণত হয় ইমানি দৃঢ়তা ও আত্মশুদ্ধির প্রেরণায় এক মহাসমাবেশে।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post