রাউজান প্রতিনিধিঃ বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে ২০ জানুয়ারী ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা কমিটি বাতিলে আগামী ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। একই সাথে রাউজান বিএনপি’র পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুসিয়ারী দিয়েছেন। এসব কর্মসূচি পালনে আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায় ভার উত্তর জেলা বিএনপি’র সভাপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতৃবৃন্দকে নিতে হবে বলেও তারা জানান। গতকাল ২৩ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌরসভার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপি’র সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাবিব উল্লাহ মাষ্টার, বিএনপি নেতা ফিরোজ আহাম্মদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, উত্তর জেলা যুবদলের সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন, শাহাজান শাহিল, ছৈয়দ মোঃ তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।
চকরিয়ার হারবাং অভয়ারণ্যে পাহাড় ও গাছ কাটার উৎসব, নীরব বন বিভাগ
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের চকরিয়া উপজেলার ঐতিহ্যবাহী হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যে থামছেই না গাছ নিধন, পাহাড় কাটা ও সংরক্ষিত বনভূমি দখলের...







Discussion about this post