নিউজ ডেস্ক : নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পবিত্র মাহে রমজানুল মোবারক-২০২৫ উপলক্ষে ৪র্থ বারের মতো গত ২৭ মার্চ ২০২৫ ইংরেজি বৃহস্পতিবার দিনব্যাপি প্রিয় নদিমপুর ও আংশিক পশ্চিম নোয়াজিষপুর গ্রামের অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিষদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ হাবিব উল্ল্যাহ চৌধুরী, পরিষদের সিনিয়র সদস্য মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আব্বাস উদ্দিন, মোহাম্মদ নুরউদ্দিন খাঁন বাবর, পরিষদের সদস্য যথাক্রমে মোহাম্মদ শাহজাহান সিরাজ চৌধুরী, মোহাম্মদ জসিম চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী রবিন, মোহাম্মদ জসিম, কাজী মোহাম্মদ নুরউদ্দিন হানিফসহ প্রমূখ।
প্রিয় নদিমপুর ও আংশিক পশ্চিম নোয়াজিষপুর গ্রামের মোট ৩৬ বাড়ির মধ্যে সর্বমোট ২২২ অসহায় পরিবারের মাঝে ২৪১,০০০ (দুই লক্ষ একচল্লিশ হাজার) টাকা ইফতার সামগ্রী উপহার হিসেবে এই নগদ অর্থ প্রদান করা হয়।
উৎসবমূখর পরিবেশে পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে প্রিয় নদিমপুর ও আংশিক পশ্চিম নোয়াজিষপুর গ্রামের অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ সম্পন্ন হওয়ায় এবং বিতরণে সার্বিক সহযোগিতায় করায় নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষ থেকে প্রিয় গ্রামবাসীকে আন্তরিক মোবারকবাদ ও ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ জানানো হয়।
আগামীতেও এই ধরণের মানবিক কর্মকান্ড প্রিয় গ্রামবাসীদের জন্য সার্বিক সহায়তা অব্যহত থাকবে বলে উপস্থিত পরিষদের কর্মকর্তা ও সদস্যবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।







Discussion about this post