মনছাদ
নজরুল ইসলাম হাবিবী
*১
আকাশের চাঁদ বেয়ে মনছাদ
উঠেছে বুকে,
মধুক্ষরা বিধু জোসনার বাঁধ
ভেঙ্গে দু’লোকে।
২
জগতের সব সুখ নিয়ে এলো
ঐ ফুল পূত হাসি,
দ্যুলোক-ভূলোক ধন্য হলো
এ শিশুর সুধারাশি।
দূর আহ্বান শুনিতে দূরে
জাগেরে প্রবাস কবি,
তোমার জীবন পতাকার সুরে
আঁকি স্বপ্নীল ছবি।
**
১৮.০৪.২০২০
লণ্ডন।
গতবার বাংলাদেশ ভ্রমণে গেলে এই স্বপ্নের শিশুটিকে কোন এক বাসায় আমি খুঁজে পাই, বুকে নিয়ে আদর করি। প্রাণ খুলে দোয়া করি।
কবিতাটি যার জন্য সে একদিন আমাকে আবিষ্কার করবে; হয়তো তখন আমি থাকবো না।







Discussion about this post