কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন
নিউজ ডেক্স, কলম টিভিঃ
কলম একাডেমী লন্ডন চট্টগ্রাম জেলা কমিটির আলোচনা সভা ও সম্মাননা বিতরণ অনুষ্ঠান গত ১ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড়স্হ চট্টগ্রাম জেলা কার্যালয়ে কবি ও প্রাবন্ধিক ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ কামরুল ইসলামের সঞ্চালনায় ও চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কবি করুণা আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক জিতেন্দ্রলাল বড়ুয়া কবি এস এম কুতুব উদ্দিন বখতেয়ার।
আমন্ত্রিত অতিথি হয়ে বক্তব্য রাখেন গীতিকার হোসাইন ইব্রাহীম, কবি আলমগীর হোসাইন, গীতিকার আবদুল হাকিম, কবি তুষার কান্তি বড়ুয়া, কবি কবির কাঞ্চন, কবি এস এম জাহাঙ্গীর হাসান, কবি লিটন কুমার চৌধুরী, কবি সুসেন কান্তি দাশ, কবি রাসু বড়ুয়া, কবি ও গল্পকার মেহেরুন নেসা রশিদ, কবি পারভিন আকতার, কবি প্রদ্যোত কুমার বড়ুয়া, ক,ম, জামাল উদ্দিন, নারায়ন দে, কলম টিভি সম্পাদক ফারদিন এহসান রাফি, ডাঃ প্রনব প্রসাদ দাশ, আবৃত্তি শিল্পী প্রিয়াংকা সরকার, কবি ফিরোজ শাহ বাপ্পী, কবি মোঃ নুরুদ্দিন, কবি নারায়ন দে, কবি মোঃ রাসেল ভূইয়া সহ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, কলম এখন একটি প্রতিষ্ঠান। অক্ষরে অমরতা” শ্লোগানের পতাকা বাহী আন্তর্জাতিক সাহিত্যও সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। ১০ বছর ধরে সাহিত্যের মাধ্যমে বিশ্বে অসাম্প্রদায়িক এবং সাম্য সমাজ প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠন যা বিশ্ব জুড়ে এক অনুপম ভ্রাতৃত্ব সৃষ্টি করেছে।
এই সংগঠনের মাধ্যমে মানুষের ভালবাসা পাওয়া সম্ভব। তারা আরো বলেন, লেখক সমাজের চক্ষু, জাতির বিবেক, লেখক বুকের রক্ত কালি করে বিশ্বশান্তির জন্য লিখেন। তাঁরা জাতির অহংকার। ইতিহাস ও ঐতিহ্যের রূপকার। সেই লেখক সমাজে চরম অবহেলিত, কখনো ক্ষুধার্ত।
কলম একাডেমী লন্ডন লেখকের পাশে থেকে বিশ্বময় কল্যানে যে ভুমিকা গ্রহন করেছে তার সফলতা কামনা করেন ও প্রতি সপ্তাহে লেখক আড্ডা,সাহিত্য চর্চা,মত বিনিময় ও গবেষনার উপর গুরুত্ব আরোপ করেন।
কবি ও কবিতা নিয়ে সবার প্রাণবন্ত আলোচনা, গান,কবিতা আবৃত্তি এ খুলনা বিভাগীয় সাহিত্য ও কবি সম্মেলনে যাহারা পুরস্কৃত হয়েছেন তাদের মাঝে পুরস্কার বিতরন সহ নানা কর্মযজ্ঞ পুরো অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।







Discussion about this post