পাবনা পৌরসভা ও পৌরসভা সংলগ্ন করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকদের মাঝে জেলা প্রশাসকের উদ্যোগে মিলনায়তন কক্ষে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পাবনা জেলা শাখার মাধ্যমে গত ৮তারিখে আনুষ্ঠানিক বিতরণ ও ৯ তারিখে ২০০ জন শিক্ষক কে ৩০০০/- করে মোট ৬লক্ষ টাকা বিতরণ করা হয়।
এ সময় জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ কিন্ডারগার্টেন স্কুলের ও শিক্ষকদের খোঁজখবর নেন এবং সকল অভিভাবকদের স্কুলের বেতন দেওয়ার জন্য বলেন এবং শিক্ষকদেরকেও ফোনে ছাত্র/ছাত্রীদের পড়ালেখার প্রতি তাগিদ দিতে বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক জনাব শাহেদ পারভেজ ও সে সময় সবার খোঁজ খবর নেন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর পাবনা জেলার নেতৃবৃন্দের নিকট থেকে তাদের দুর্দশার কথা আন্তরিকতার সাথে শোনেন। এসময় এসোসিয়েশন এর পাবনা জেলার সাধারণ সম্পাদক এম.এম মাহ্ফুজুর রহমান জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয়দের আন্তরিক ধন্যবাদ দেন।
সভাপতি ফারুক হোসাইন আরো ১৫ লক্ষ টাকার সহযোগীতা চান যাতে করে জেলার সকল কিন্ডারগার্টেনকে কিছু সহযোগিতা করা যায়। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এসোসিয়েশন এর জেলার সাংগঠনিক সম্পাদক জেবুন্নেছা ববিন, শিক্ষা সম্পাদক রাশেদুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক ওলিউর রহমান ও ইমান আলী।
Discussion about this post