বিকেএ কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল ইসলাম
কনকের মৃত্যুতে শোক প্রকাশ।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ কামরুল ইসলাম সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল ইসলাম কনকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

এক শোক বার্তায় মোঃ কামরুল ইসলাম বলেন,বদরুল ইসলাম কনকের অকাল মৃত্যু বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে প্রাথমিক ও সমমানের শিক্ষার জন্য এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা,মানবিক মুল্যবোধ তৈরী ও সমাজ উন্নয়নে বদরুল ইসলাম কনকের অবদান মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে । তিনি আজ ১৪ মার্চ ২০২২ বিকেল ৫.৩০ ঘটিকায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অত্যন্ত বিনয়ী,সৎ,সত্যবাদী এবং দক্ষ সংগঠক ছিলেন।
মোঃ কামরুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।
অন্য এক শোক বার্তায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব ডাঃ মোঃ হাসান আলী ও মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সচিব বদরুল ইসলাম কনকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।






Discussion about this post