কলম একাডেমী লন্ডন এর চট্টগ্রাম জেলা শাখার বাৎসরিক সভা ০৭ /০১/২০২২ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম চেরাগী পাহাড় শাহ আনিস মসজিদ মার্কেট এর ইয়েলো বার্ড ট্রাভেলস্ এজেন্সি অফিসে অনুষ্ঠিত হয়েছে।
কলম একাডেমী লন্ডন এর কেন্দ্রীয় সহ সভাপতি করুণা আচার্য্যের সভাপতিত্বে সভার শুরুতে কলম একাডেমী লন্ডন এর প্রতিষ্টাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবীর আরোগ্য কামনায় মহান সৃষ্টি কর্তার দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
কমিটির উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময়ের পর সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। খুলনা বিভাগীয় কমিটির আগামী সম্মেলন সম্পর্কে সবাইকে অবহিত করানো হয়।
আগামী ২০২২-২০২৩ সালের জেলা কমিটি গঠনের লক্ষে আগ্রহী সদস্য সংগ্রহ করার প্রস্তাব গৃহীত হয়।
অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন রাসু বড়ুয়া সমাজসেবা সম্পাদক, মেহেরুন নেসা রশিদ সহ সাধারণ সম্পাদক, পিয়াংকা সরকার আবৃত্তি প্রশিক্ষক সম্পাদক, মোহাম্মদ হোসেন ইব্রাহীম সাংস্কৃতিক সম্পাদক, ডাঃ প্রনব প্রসাদ দাশ নতুন সদস্য, ফারদিন এহসান রাফি কলম টিভি সম্পাদক। মোহঃ ইউনুস মেহেদী নতুন সদস্য।
সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।







Discussion about this post